May 24, 2026, 6:45 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

হামলায় বিপর্যস্ত কিয়েভ, শূন্যের নিচে তাপমাত্রায় চরম ভোগান্তি

আন্তজার্তিক ডেস্ক :-

ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রুশ বিমান হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে কিয়েভে বিস্তীর্ণ এলাকায়। এতে শূন্যের নিচে তাপমাত্রায় হিটিং সিস্মেম ছাড়াই দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ।

স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো মঙ্গলবার সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যুতের অভাবে প্রায় ছয় হাজার আবাসিক ভবনে হিটিং সিস্টেম অকার্যকর। শহরের একটি বড় অংশে পানি সরবরাহ ব্যবস্থাও বন্ধ রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার কিয়েভে সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস (২৮ ডিগ্রি ফারেনহাইট) এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস (৮ ফারেনহাইট) বিরাজ করছিল।

মেয়র ক্লিটসকো বলেন, সোমবার দিবাগত রাতভর রুশ হামলায় কমপক্ষে একজন নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

“পৌর ও জ্বালানি পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলো শহরজুড়ে তাপ, পানি ও বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য কাজ করছে,” যোগ করেন মেয়র।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে প্রায়ই ইউক্রেনের জ্বালানি গ্রিডে হামলার ঘটনা ঘটছে। এর আগে ৯ জানুয়ারি সংঘটিত হামলায় কিয়েভের অর্ধেক এলাকা বিদ্যুৎ এবং তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

অন্যদিকে, ইউক্রেনের বিরুদ্ধেও মাঝে মাঝে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। সূত্র: মস্কো টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা