October 27, 2026, 2:55 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

ইরানের হাতে পারস্য উপসাগরে ২ জাহাজ ও ১৫ বিদেশি নাবিক আটক

আন্তজার্তিক ডেস্ক :-
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ‘জ্বালানি পাচারের সঙ্গে জড়িত’ থাকার অভিযোগে পারস্য উপসাগরে ফার্সি দ্বীপ এলাকা থেকে দুটি জাহাজ জব্দ করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘জ্বালানি পাচারের সঙ্গে জড়িত’ থাকার অভিযোগে পারস্য উপসাগরে ফার্সি দ্বীপ এলাকা থেকে দুটি জাহাজ জব্দ করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জাহাজ জব্দের কথা নিশ্চিত করেছে আইআরজিসি। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ওই বিবৃতির বরাতে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল আইআরজিসি’র নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দুটি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে, যাদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়, জাহাজ দুটি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল।

আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে আইআরজিসি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা