May 24, 2026, 6:00 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ

আন্তজার্তিক ডেস্ক :-

ইসরাইলের জেলে থাকা ৫৪ ফিলিস্তিনির লাশ এবং মানব দেহাবশেষসম্বলিত ডজনখানেক বাক্স ফেরত দিয়েছে দখলদার দেশটি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে গাজায় লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদ সংস্থা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রেড ক্রসের যানবাহনে ৫৪টি লাশ ও মানব দেহাবশেষ থাকা ৬৬টি বাক্স গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, লাশ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসা দল অনুমোদিত চিকিৎসা প্রটোকল অনুসরণ করে ফরেনসিক প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া শেষ হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারগুলো লাশ শনাক্ত করার সুযোগ পাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষায়িত কমিটির সমন্বয়ে মরদেহগুলোর পরীক্ষা-নিরীক্ষা ও নথিভুক্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ১০ অক্টোবর কার্যকর হওয়া ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ধারাবাহিক লঙ্ঘনের মধ্যেই এই মরদেহ হস্তান্তরের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ঘোষিত জানুয়ারি মাসের যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরাইলের অতিরিক্ত সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর বিধান রয়েছে। জাতিসংঘের হিসেবে, গাজা পুনর্গঠনে আনুমানিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বুধবার ভোরে গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত। এই বর্বর হামলায় আরও অনেকে আহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

হামলাগুলো বাস্তুচ্যুতদের তাঁবু, একটি বাড়ি এবং বেসামরিক মানুষের একটি সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার স্ট্রিট-৫ সংলগ্ন এলাকায় গোলাবর্ষণে একজন প্যারামেডিকসহ ২ জন নিহত এবং আরও ১২ জন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা