May 24, 2026, 5:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় মৃত্যু দুই লাখ ছাড়াতে পারে: জেনেভা একাডেমি

আন্তজার্তিক ডেস্ক :-

আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার বিষয়ক জেনেভা একাডেমির প্রধান স্টুয়ার্ট কেসি ম্যাসলেন সতর্ক করে বলেছেন, গাজায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। তার মতে, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত গাজার জনসংখ্যা ১০ শতাংশের বেশি কমে যাওয়ার তথ্য এমন ইঙ্গিতই দেয়—যার অর্থ প্রায় দুই লাখ মানুষের মৃত্যু।

আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাসলেন বলেন, ‘জেনেভা একাডেমির ‘ওয়ার ওয়াচ’ শীর্ষক প্রতিবেদনে গাজাসহ গত ১৮ মাসে সংঘটিত ২৩টি সশস্ত্র সংঘাতের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। তিনি গাজার পরিস্থিতিকে নাটকীয় বলে বর্ণনা করেন।’

তিনি বলেন, ‘গত বছরের মতো ভারি সামরিক সংঘর্ষ এখন নেই, এটি অবশ্যই স্বস্তির বিষয়। কিন্তু তার মানে এই নয় যে গাজার মানুষের দুর্ভোগ শেষ হয়েছে। গাজার পুরো জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমরা এখনো গভীরভাবে উদ্বিগ্ন।’

বিশেষ করে আহতদের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে ম্যাসলেন বলেন, ‘যাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যথাযথ চিকিৎসা প্রয়োজন, তারা তা পাচ্ছেন না। মানুষ এখনো গাজায় গিয়ে মারা যাচ্ছে।’

ম্যাসলেন জোর দিয়ে বলেন, ‘গাজার জনগণের জন্য আরো অনেক বেশি মানবিক সহায়তা জরুরি, খাদ্য ও পানি ছাড়াও প্রয়োজন আশ্রয়, শীতের কঠোর আবহাওয়া থেকে সুরক্ষা এবং চিকিৎসাসেবা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা