October 27, 2026, 2:05 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে রমজানের ছুটি মানছে না দুই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার :-

পবিত্র রমজান মাসে সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চালু রাখার অভিযোগ উঠেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন অভিভাবকরা। পাশাপাশি কষ্ট পাচ্ছে শিক্ষার্থীরাও।

অভিযোগ অনুযায়ী, নগরীর উপশহর এলাকায় অবস্থিত সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ এবং নওদাপাড়া এলাকায় অবস্থিত হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে রমজানের শুরু থেকেই নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে।

জানা গেছে, রমজানে অভিভাবকদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী পহেলা রমজান থেকেই সব বিদ্যালয় বন্ধ থাকার কথা। রাজশাহীর অধিকাংশ স্কুলই এ নির্দেশনা মেনে চললেও উল্লেখিত দুটি প্রতিষ্ঠান তা উপেক্ষা করে পাঠদান চালিয়ে যাচ্ছে। এতে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়ছেন তারা। সাহরির পরপরই শিশুদের স্কুলে পাঠাতে গিয়ে বিশ্রামহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের।

সৃষ্টি সেন্ট্রাল স্কুলের এক অভিভাবক আসমাউল হুসনা বলেন, ‘রাত ৪টায় উঠে রান্না করতে হয়। সাহরি শেষে নামাজ পড়ে গুছাতে গুছাতে সকাল হয়ে যায়।

তখন বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। আবার বাচ্চাকে সকালেই স্কুলে নিয়ে যেতে হচ্ছে। দুপুরে আনতে হচ্ছে। রোজার মধ্যে এটা খুব কষ্টকর।’
আরেক অভিভাবক মাজেদুর রহমান বলেন, ‘আমরা সাহরির জন্য উঠলে বাচ্চারাও উঠে যায়।

আবার সকালে স্কুলে যেতে হয়, ফলে তাদের ঘুমও ঠিকমতো হচ্ছে না। এতে শিশুদের ওপর চাপ পড়ছে।’
এদিকে অভিভাবকদের আপত্তির মুখে আজ রবিবার সৃষ্টি সেন্ট্রাল স্কুল কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করে। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, সোমবার থেকে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। তবে দুর্বল শিক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত অতিরিক্ত ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে অভিভাবক নাইমা পারভীন বলেন, ‘এটা এক ধরনের কৌশল। কিছু শিক্ষার্থী গেলে অন্যরাও যেতে বাধ্য হবে। না হলে পিছিয়ে পড়বে। এতে কার্যত স্কুল খোলাই রাখা হচ্ছে।’

সৃষ্টি সেন্ট্রাল স্কুলের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, ‘অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে নিয়মিত ক্লাস বন্ধ করেছি। তবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। এতে সবাইকে আসতে হবে না।’

অন্যদিকে, নওদাপাড়ার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে সব শ্রেণির পাঠদান আজ রবিবার থেকে চালু রয়েছে। সকাল পৌনে ৯টা থেকে ক্লাস শুরু হওয়ায় দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের সকাল ৮টার আগেই বাড়ি থেকে বের হতে হচ্ছে।

এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ছোট বাচ্চারা সাহরিতেও উঠে যাচ্ছে, আবার সকালে ঘুম ভাঙিয়ে স্কুলে পাঠাতে গেলে কান্না করছে। এতে তাদের মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে।’

এ বিষয়ে হলিক্রস স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা