October 27, 2026, 4:27 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

নিজের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন মাচাদো

আন্তজার্তিক ডেস্ক :-

হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পকে নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বৈঠকে সোনার মেডালটি ট্রাম্পকে তুলে দেন।

ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, ‘মারিয়া আমাকে নোবেল শান্তি পুরস্কার তুলে দিয়েছেন। এটা পারস্পরিক সম্মানের এক অসাধারণ ইঙ্গিত।’

উল্লেখ্য, মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কাজের জন্য।

তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ট্রান্সফার, শেয়ার বা বাতিল করা যায় না। অর্থাৎ পুরস্কারের আসল মর্যাদা মাচাদোরই রয়ে যায়।

বৈঠকের পর মাচাদো ক্যাপিটল ভবনের বাইরে সাংবাদিকদের বলেছেন, ‘ট্রাম্পের প্রতি ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই তিনি এই বিপুল সম্মানসূচক উপহার দিয়েছেন।’

এই ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেখানে ট্রাম্পের ভূমিকাকে মাচাদো নিজ দেশবাসীর স্বাধীনতার প্রতি সহায়তা হিসেবে দেখাতে চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা