October 28, 2026, 6:31 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় ট্রাম্প, বললেন পিছু হটার সুযোগ নেই

আন্তজার্তিক ডেস্ক :-

গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে পিছু হটার কোনো সুযোগ নেই।

এদিকে, মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে তিনি কতদূর যেতে প্রস্তুত এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘সময় হলেই সব জানা যাবে।’ তার এই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর মধ্যেই সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মভিত্তিক ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্তব্য করেন, পুরোনো বৈশ্বিক ব্যবস্থা আর ফিরে আসছে না।

বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি জানিয়েছেন, সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। একই সঙ্গে তার দাবি, শেষ পর্যন্ত এই ইস্যু যুক্তরাষ্ট্রের পক্ষেই ইতিবাচকভাবে নিষ্পত্তি হবে।

ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ন্যাটোর জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে, তবে প্রয়োজনে ন্যাটো যুক্তরাষ্ট্রকে আদৌ সহায়তা করবে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে।

এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী নাজা নাথানিয়েলসেন ট্রাম্পের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, গ্রিনল্যান্ডের জনগণ আমেরিকান হতে চায় না। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায় তারা।

বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা