May 24, 2026, 5:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনশনে জলপানও ছাড়লেন উমর খালিদ

আন্তজার্তিক ডেস্ক :-
নভেম্বর থেকে অনশন করছেন ২২ বছরের এই যুবক।

যুক্তরাজ্যের কারাগারে বন্দি প্যালেস্টাইন অ্যাকশনের কর্মী উমর খালিদ (২২) আমরণ অনশনে এবার পানি পানও বন্ধ করে দিয়েছেন। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এর ফলে আগামী কয়েক দিনের মধ্যেই তার মৃত্যু হতে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

গত নভেম্বর থেকে অনশন চালিয়ে আসছেন উমর। ইসরায়েলি অস্ত্র সংস্থা এলবিট সিস্টেমসের সঙ্গে ব্রিটিশ সরকারের ২০০ কোটি পাউন্ডের চুক্তি বাতিলের পর অন্য সাত আন্দোলনকারী অনশন ভাঙলেও, উমর এখনও অনড়। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারের দাবিতে তিনি এখন নির্জলা উপবাস শুরু করেছেন।

উমর জন্মগতভাবে লিম্ব-গার্ডল মাসকুলার ডিসট্রফি নামক বিরল শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসক রূপা মারিয়া জানিয়েছেন, পানি পান না করায় যে কোনো সময় তার কিডনি বিকল হতে পারে। অসুস্থতার কারণে তার মৃত্যুঝুঁকি অন্যদের চেয়ে অনেক বেশি। ব্রিটিশ বিচারব্যবস্থাকে ‘বর্ণবাদী ও বর্বর’ আখ্যা দিয়ে আন্দোলনকারীরা দ্রুত তার মুক্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা