October 27, 2026, 3:07 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট

আন্তজার্তিক ডেস্ক :-

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে দেশজুড়ে এখন পর্যন্ত ৭৮০ জনের বেশি নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংস্থাটির দেওয়া হতাহতের এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

রেড ক্রিসেন্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অভিযান পরিচালনাকারী দলগুলোর মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে দুঃখজনকভাবে এই সব হামলায় এখন পর্যন্ত ৭৮৭ জন ইরানি শহীদ হয়েছেন।

সংস্থাটি আরও জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে ১ হাজারেরও বেশি আঘাত হানা হয়েছে।

মঙ্গলবার তেহরানের পৃথক স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন।

একই সময়ে ইরানি গণমাধ্যমে রাজধানীর পশ্চিমে কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিস্ফোরণের খবর জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা