May 24, 2026, 7:54 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় ব্যতিক্রমী আয়োজনে গরুর জন্মদিন পালন

মাহবুবুজ্জামান সেতু :-
নওগাঁয় ব্যতিক্রমী আয়োজনে গরুর জন্মদিন পালন
পশুর প্রতি ভালোবাসা থেকেই নিজের পোষা গরুর জন্মদিন মানুষের মতো করে পালন করেছেন আল-আমিন নামের ওই যুবক।

নওগাঁর আত্রাই উপজেলায় গরুর জন্মদিন পালনের এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন এক যুবক। পশুর প্রতি ভালোবাসা থেকেই নিজের পোষা গরুর জন্মদিন মানুষের মতো করে পালন করেছেন আল-আমিন নামের ওই যুবক। ঘটনাটি উপজেলার ব্রজপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আল-আমিনের গরুর ঘরে একটি বাছুরের জন্ম হয়। জন্মের পর থেকেই বাছুরটির প্রতি বিশেষ যত্ন ও মমতা দেখান তিনি। নিয়মিত পরিচর্যা আর আদরে গরুটি ধীরে ধীরে পরিবারের সদস্যে পরিণত হয়।

সেই ভালোবাসা থেকেই গরুটির জন্মদিন পালনের সিদ্ধান্ত নেন আল-আমিন। গত ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে তিনি আয়োজন করেন জন্মদিনের অনুষ্ঠান। কেক কাটা, সাজসজ্জাসহ পুরো আয়োজন ছিল মানুষের জন্মদিন পালনের আদলে।

ব্যতিক্রমী এই আয়োজন দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। খবর পেয়ে আশপাশের এলাকার উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

এ বিষয়ে আল-আমিন বলেন, ‘গরুটি শুধু আমার পোষা প্রাণী নয়, পরিবারের একজন সদস্য। তাই ভালোবাসা থেকেই তার জন্মদিন পালন করেছি।’

স্থানীয়রা জানান, এলাকায় এমন আয়োজন আগে কখনো দেখা যায়নি। পশুর প্রতি এমন ভালোবাসা সত্যিই প্রশংসার দাবি রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা