May 24, 2026, 6:17 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মান্দায় আন্তঃধর্মীয় সংলাপ, সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহবান

নওগাঁ প্রতিনিধি :-

‘সংঘাত নয়, শান্তি ও সমপ্রীতির বাংলাদেশ গড়ি’ এই বিষয় নিয়ে নওগাঁর মান্দায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএসজি) আয়োজন এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অর্থায়নে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং বিশেষ অতিথি হিসেবে সংলাপে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএসজি) মান্দা উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান নান্টুর সভাপতিত্বে ও সাইফুর রহমানের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন মাষ্টার এনামুল হক, আব্দুল কাদের, ইমাম হাফেজ মাও. আব্দুল্লাহ আল সাঈদ, পুরোহিত প্রবীর চক্রবর্তী প্রমুখ।

সংলাপে ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ উপজেলায় অতীতে কোনো ধর্মীয় সহিংসতা হয়নি। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বক্তারা আরও উল্লেখ করেন, শান্তি ও সমপ্রীতি রক্ষায় এ ধরনের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র উপজেলা পর্যায়ে নয়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিতভাবে এমন আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা