May 24, 2026, 6:17 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এক দোকান থেকে ৫০০ লিটার পেট্রোল উদ্ধার, ৫ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি :-

নওগাঁর ধামইরহাটে পুলিশ সুপারের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সহায়তায় এক অভিযানে ৫০০ লিটার অবৈধভাবে মজুদকৃত পেট্রোল জব্দসহ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ধামইরহাট উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে ‘মেসার্স আফজাল এন্ড ব্রাদার্স’ নামের পেট্রোল, কেরোসিন ও ডিজেলের দোকানে এই তদারকি কার্যক্রম চালায়। এসময় দোকানের মালিক মোঃ আফজাল হোসেনের হেফাজত থেকে ৫০০ লিটার অবৈধভাবে মজুদ করা পেট্রোল উদ্ধার করা হয়।

অবৈধ মজুদের দায়ে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট দোকানের মালিককে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা আর্থিক জরিমানা করেন। একই সাথে জব্দকৃত ৫০০ লিটার পেট্রোল তাৎক্ষণিক নিলাম বা নিয়মানুযায়ী বিক্রয় করে প্রাপ্ত ৫৮,৭৩৫ (আটান্ন হাজার সাতশ পঁয়ত্রিশ) টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।

অভিযান শেষে জানানো হয় যে, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নওগাঁ জেলা পুলিশ এবং জেলা প্রশাসন সমন্বিতভাবে অবৈধ জ্বালানি তেল মজুতদারদের বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা