May 25, 2026, 1:31 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

‘১০ দলীয় নির্বাচনী ঐক‍্য’ জোটে যোগ দিলো বাংলাদেশ লেবার পার্টি

ডেস্ক নিউজ :-

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

এই জোট থেকে আকস্মিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায় ১১ দলীয় আসন সমঝোতার জোটটি ১০ দলে পরিণত হয়েছিল। তবে আজ বাংলাদেশ লেবার পার্টি একাত্ম হয়ে আবারও ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে পরিণত হলো।

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুম বাংলাদেশ লেবার পার্টির যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই। এজন্য আমরা সব দল, দেশপ্রেমিক ও চিন্তাশীল লোকদের নিয়ে আগামীতে একটি সরকার গঠন করতে চাই। সে লক্ষ্যেই ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এটা একটা বিরাট অগ্রগতি। এরকম আরও যত দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী দল ও ব্যক্তি আছেন, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

এটিএম মা’ছুম বলেন, আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লেবার পার্টির একাত্মতার মধ্য দিয়ে ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে পরিণত হলো।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেনসহ জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা