October 27, 2026, 2:53 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীসহ পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ :-

রাজশাহীসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী করা হয়েছে।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত প্রার্থীরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক আবদুর রহমান আফজাল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদকে প্রার্থী করা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন, যা পরদিন তফসিল ঘোষণার দিনে কার্যকর হয়। তিনি ঢাকা-১০ আসনে গণসংযোগ শুরু করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, খুব শিগগিরই বাকি সিটি করপোরেশনসহ সারাদেশের উপজেলা ও পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সারজিস আলম বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে দলীয়ভাবে সিটি করপোরেশন নির্বাচন করা হচ্ছে। ভবিষ্যতে উপজেলা ও পৌরসভা নির্বাচনেও অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে প্রশাসনসহ প্রভাবশালী পক্ষগুলো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ পায়। প্রতীকবিহীন নির্বাচন হলে তুলনামূলকভাবে সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা, উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত কোনো প্রশাসক নিয়োগ না দেওয়া, প্রশাসকের দায়িত্বে থাকা ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সরকার, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা। এছাড়া দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়া সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা