May 24, 2026, 5:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বগুড়া প্রতিনিধি :-

বিয়ের আশ্বাসে ধর্ষণ, গর্ভপাত ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক নারীর মামলায় আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আসগার জানান, পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরই হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হয়েছে।

মামলা সূত্র জানায়, হিরো আলম ওই নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখান। এরপর প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন। এ ছাড়া তাকে গর্ভপাতে বাধ্য করেন। এসব ঘটনা অস্বীকার করলে ওই নারী গত ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন। পরে এর তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেওয়া হয়।

পিপিআইর তদন্তকারী কর্মকর্তা অভিযোগের প্রাথমিক সত্যতা পান। মঙ্গলবার দুপুরে আদালত সেই অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আলী আসগার জানান, তদন্ত হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা