October 27, 2026, 2:58 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

বগুড়া সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে পাঠানো হয়েছে নির্বাচনের সকল সরঞ্জাম

বগুড়া প্রতিনিধি :-

সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে ভোটগ্রহণের সরঞ্জামাদি পাঠানো হয়েছে। সেখানে নৌকা, ঘোড়ার গাড়িসহ নানা ধরনের যানবাহনে ভোটগ্রহণ কর্মকর্তারাও পৌঁছে গেছেন। চরাঞ্চলে ভোটগ্রহণে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ আসনের ১২৬ টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে সারিয়াকান্দি উপজেলায় ১৯ টি কেন্দ্র যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত, যার প্রতিটি ভোটকেন্দ্র ঝুকিঁপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। চরাঞ্চলের এসব দুর্গম এলাকার ভোটকেন্দ্রে পৌঁছাতে অবশ্যই নৌকা বা ঘোড়ার গাড়িতে বা মোটরসাইকেলে যেতে হয়, যা খুবই কষ্টসাধ্য বিষয়।

তবে এসব চরাঞ্চলের ভোটকেন্দ্রে আজ বুধবার সকালেই ভোটগ্রহণ কর্মকর্তারা ভোটের সরঞ্জামাদি নিয়ে নৌকা এবং চরের দুর্গম পথে ঘোড়ার গাড়ি, ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলে করে ভোটকেন্দ্রে পৌঁছাতে সক্ষম হয়েছেন। বগুড়া-১ আসনে ভোটগ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন।

বিশেষ করে চরাঞ্চলের ভোটকেন্দ্রের নিরাপত্তায় সেখানে গত এক সপ্তাহ আগেই সেনাবাহিনীর দুইটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেখানে ৩ প্লাটুন সেনা সদস্য নিয়োজিত আছেন। এছাড়া চরাঞ্চলে ১ প্লাটুন বিজিবির সদস্যসহ সেখানে বিজিবির ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

এ নির্বাচনে সারিয়াকান্দি উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে ২ জনই চরের ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবেন। এছাড়াও সারিয়াকান্দি উপজেলায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের ৭ টি মোবাইল টিম এবং ২ টি স্ট্রাইকিং টিম, র‌্যাবের একটি মোবাইল টিম, ৪ প্লাটুন বিজিবি সদস্য, ব্যাটালিয়ন আনসারের ২ টি মোবাইল টিমসহ কয়েকশো পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলসহ পুরো উপজেলায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চরাঞ্চলের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করতে ইতোমধ্যেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই উপজেলার ৭২ টি ভোটকেন্দ্রে সকল ধরণের মালামাল পাঠানো হয়েছে। আশা করছি একটি সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা