May 24, 2026, 5:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার ৭ আসনে ভোট পড়েছে ৬৯.১০ শতাংশ

বগুড়া প্রতিনিধি :-

বগুড়ার সাতটি আসনে ভোট পড়েছে ৬৯ দশমিক ১০ শতাংশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছিয়া খাতুন।

তিনি জানান, বগুড়া-১ আসনে ৬১ দশমিক ৮৬ শতাংশ, বগুড়া-২ আসনে ৬৮ দশমিক ৫৫ শতাংশ, বগুড়া-৩ আসনে ৭০ দশমিক ৫১ শতাংশ, বগুড়া-৪ আসনে ৭৩ দশমিক ৪৫ শতাংশ, বগুড়া-৫ আসনে ৭০ দশমিক ৩২ শতাংশ, বগুড়া-৬ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ৬৭ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আড়াই ঘণ্টায় ১৮ দশমিক ৩৬ শতাংশ, বেলা ১২টা পর্যন্ত ৩৮ দশমিক ৫৫ শতাংশ, বেলা ২টা পর্যন্ত ৫৩ দশমিক ১৪ শতাংশ এবং বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৬৯ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে।

এদিকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে ২৪ হাজার ৫১৬ ভোট। ভোট সংগ্রহের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ। এর মধ্যে বগুড়া-১ আসনে ভোটার সংখ্যা ৩৮২০ ও সংগ্রহের হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ, বগুড়া-২ আসনে ভোটার সংখ্যা ২৮১৫ ও সংগ্রহের হার ৭৭ দশমিক ৩৭ শতাংশ, বগুড়া-৩ আসনে ভোটার সংখ্যা ৩৮১১ ও সংগ্রহের হার ৭৬ দশমিক ৩৩ শতাংশ, বগুড়া-৪ আসনে ভোটার সংখ্যা ২৫৩০ ও সংগ্রহের হার ৭৬ দশমিক ২১ শতাংশ, বগুড়া-৫ আসনে ভোটার সংখ্যা ৩১৭৫ ও সংগ্রহের হার ৮৩ দশমিক ২৪ শতাংশ, বগুড়া-৬ আসনে ভোটার সংখ্যা ৩৭৩৬ ও সংগ্রহের হার ৮০ দশমিক ৫১ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ভোটার সংখ্যা ৪৬২৯ ও সংগ্রহের হার ৭৯ দশমিক ৫০ শতাংশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলার ৯৮৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

শুরুতে কোথাও ভোটার বেশি আবার কোথাও কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার বাড়িতে থাকে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা