May 24, 2026, 8:20 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রক্তে ভেজা এই মাটিতে আর কখনো স্বৈরাচারের জায়গা হবে না: রাকসু ভিপি

ডেস্ক নিউজ :-

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম জনগণ আর মেনে নেবে না। রক্তে ভেজা এ মাটিতে আর কখনই ফ্যাসিস্ট স্বৈরাচারের জায়গা হবে না। ১৭ বছর পর জনগণ ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন। এবার ১১ দলীয় জোট সরকার গঠন করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

রাকসু ভিপি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের ওপর ভিত্তি করে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, তা মানুষের মত প্রকাশের পথ উন্মুক্ত করেছে। জনগণ আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে ম্যান্ডেট দেবে না।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসাইন। এতে আরও বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. আাব্দুর রহিম সরকার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিবের সভাপতি মোজাহিদ ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুমন সরকার ও হিন্দু নেতা শ্রী রিপন চন্দ্র সরকারসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা