May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিভাজন নয়, ঐক্যের রাজনীতি গড়বে নতুন বাংলাদেশ: জামায়াত আমির

ডেস্ক নিউজ :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক-যেখানে বিভাজন নয়, বরং ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিট–২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সামিটে বুদ্ধিজীবী, নীতিনির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গঠনে বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসন হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে। ন্যায়, স্বচ্ছতা ও নৈতিকতার ওপর ভিত্তি করেই টেকসই উন্নয়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার

নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীর মোট সদস্যের প্রায় ৪৩ শতাংশ নারী—যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষায় সমান অধিকার নিশ্চিত করা হবে এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে কোনো বৈষম্য বরদাশত করা হবে না।

তরুণদের অগ্রাধিকার

তরুণদের দেশের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি উল্লেখ করে জামায়াত আমির বলেন, যুব কর্মসংস্থান নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কর্মসংস্থানহীন তরুণ সমাজ রাষ্ট্রের জন্য ঝুঁকি-আর কর্মক্ষম তরুণ সমাজই পারে দেশকে এগিয়ে নিতে।

তিনি বলেন, একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে, যেখানে স্বচ্ছ বাজার অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)-এর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সম্পদ যেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হয়-সে বিষয়ে জামায়াতে ইসলামী আপসহীন থাকবে। দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির সংস্কৃতি রাষ্ট্রকে দুর্বল করে দেয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

সংখ্যালঘু অধিকার ধর্মীয় কর্তব্য

সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষাকে তিনি রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি ধর্মীয় কর্তব্য হিসেবে আখ্যা দেন। তার দাবি, জামায়াতে ইসলামীর দলে বর্তমানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মাবলম্বী প্রায় পাঁচ লাখ সদস্য রয়েছেন, যারা দেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন।

ঐক্যের আহ্বান

বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, এখন বিভাজনের সময় নয়-ঐক্যের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা