May 25, 2026, 2:38 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয়ী প্রতীক ‘রিকশা’ করে সংসদে শপথ নিতে এলেন পীরজাদা হানজালা এমপি

ডেস্ক নিউজ :-

‘রিকশা’ মার্কা নিয়ে বিজয় হয়ে সেই রিকশায় করে সংসদে শপথ নিতে এলেন মাদারীপুর–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ ওরফে পীরজাদা মাওলানা হানজালা সাহেব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে পীরজাদা মাওলানা হানজালা রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে সকালে প্রথম ধাপে শপথ গ্রহণ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এরপর দুপুর ১২টার দিকে দ্বিতীয় ধাপে সংসদ সদস্য হিসেবে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিন সংসদ সদস্যরা।

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে উভয় শপথই নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। জামায়াত ইসলামীসহ ১১ দলের সবাই দুইটি শপথ গ্রহণ করেছে। বিএনপির সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

জানা যায়, এবারের নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দল সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা রিকশা প্রতীকে ৬৪ হাজার ৯০৯ ভোট বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। এ আসনে জয়-পরাজয়ের ব্যবধান ৩৮৫ ভোট।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিয়েছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা