May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দের প্রতীক ‘হাঁস’ পেয়ে যা বললেন রুমিন ফারহানা

ডেস্ক নিউজ :-

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। আজ বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রুমিন ফারহানা হাঁস প্রতীক দাবি করলে অন্য কোনো প্রার্থীর আপত্তি না থাকায় তার পছন্দের প্রতীক বরাদ্দ পান তিনি।

পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘আমি মানুষের সঙ্গে গণসংযোগ চালাতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছি। আমি প্রশাসনকে জানিয়েছি। আমি আশা রাখব, প্রশাসন নিরপেক্ষ থাকবে। এই আসনের দিকে সবার চোখ আছে। পুরো বাংলাদেশের চোখ আছে। এ ছাড়া এই আসনে আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর থাকবে। আমি এই আসনের একজন নারী স্বতন্ত্র প্রার্থী। সার্বিক বিবেচনায় আমি বলব নির্বাচনটাকে যেন কেউ কোনোভাবে কালিমা লিপ্ত করতে না পারে, প্রশাসনকে সজাগ থাকতে হবে।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘দলগুলোকেও বলব যার যার বৃহত্তর স্বার্থে এই আসনে যেন তাদের নেতাকর্মীরা অসংলগ্ন আচরণ না করে, আইন না ভাঙেন, অসভ্য আচরণ না করেন। বড় দলগুলোর দায়িত্ব হবে এই বিষয় এনশিউর করা। কারণ, তা না হলে এই দাগ তাদের বাকি সময়ে বয়ে বেড়াতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা