May 24, 2026, 10:30 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ ডাকল ১১ দল

ডেস্ক নিউজ :-

গণভোটের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর ফটকে সোমবার বিকাল সাড়ে ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই রয়েছে। এতে বলা হয়েছে, জামায়াতের আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার অভিযোগ তুলেছে জোটটি। পাশাপাশি ৩০টি আসনে কারচুপির অভিযোগ এনে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। জোট নেতাদের ভাষ্য, ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এসব ঘটনার প্রতিবাদেই এ সমাবেশের আয়োজন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল প্রকাশের পর মাঠের পরিস্থিতি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে। বিশেষ করে সহিংসতা ও কারচুপির অভিযোগ সামনে এনে রাজপথে কর্মসূচি দেওয়া আগামী দিনের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা