May 24, 2026, 11:34 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণদের কর্মসংস্থান তৈরিতে ব্যাপক কাজ করা হবে: বাবর

ডেস্ক নিউজ :-

কারানির্যাতিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘দেশে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য ব্যাপকহারে কাজ করা হবে। সাধারণ শ্রমিকের তেমন কাজ নেই। তাদের দক্ষ করে তৈরি করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা দিতে হবে। সেক্ষেত্রে কারিগরি শিক্ষা নিতে তরুণ-তরুণীদের এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে বিশেষ কিছু কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের তৈরি করতে হবে। তাহলে দেশে যেমন কর্মসংস্থান হবে, বিদেশেও অনেক বড় কর্মসংস্থানের জায়গা আছে। প্রত্যেকেই নিজেদের প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে প্রস্তুত করতে হবে।’

বুধবার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

বাবর বলেন, ‘১৭ বছর পর দ্বিতীয় জীবন নিয়ে নির্বাচন করার সুযোগ পেয়েছেন। এ জীবনে তার কোনো চাওয়া-পাওয়া নেই। তবে এখন এলাকার মানুষের জন্য অনেক কিছু করার আছে। নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করব। সবাইকে সাথে নিয়ে অবহেলিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উন্নয়ন করাই মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে মাদক ও জুয়া সমাজের জন্য মরণব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমার নির্বাচনি এলাকায় এসবের কোনো জায়গা নেই। মাদক এবং জুয়া সাথে কোনো আপোষ নেই। তা নির্মূল করতে বিএনপি এবং আমি জিরো টলারেন্স।’

এ সময় উপস্থিত ছিলেন- মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারসহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা