May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রদলে যোগ দিলেন ‘গকসু ভিপি’

ডেস্ক নিউজ :-

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দলটির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেন।

রাতে এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে আলাপকালে এই বিষয়টি নিশ্চিত করেন ভিপি মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান নিজেও।

গকসু ভিপি মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ও মতাদর্শের সঙ্গে আমার নিজস্ব চিন্তার মিল পাওয়ার কারণেই আমি এই দলে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য, চিন্তাধারা ও রাজনৈতিক দর্শনের সঙ্গে আমার আদর্শের একটি সুস্পষ্ট মিল খুঁজে পাই। তার সঙ্গে কথা বলা ও সরাসরি দেখা করার পর তার কথাবার্তা এবং রাজনৈতিক মতাদর্শ আমার কাছে অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণযোগ্য মনে হয়েছে। এই মিল থেকেই আমি মনে করেছি, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

দীর্ঘ ৭ বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা