May 24, 2026, 6:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ হাজার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সাড়ে ৩ হাজার নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করেছে বিজিবি।

রোববার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের একটি আমবাগানে ৩৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় টেনশিয়ন ট্যাবলেট ও ৪৮ বোতল ফেনসিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত থেকে আসা এসব নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

প্রসঙ্গত, গত ২ মাসে ফেনসিডিলের বিকল্প ২২০০ নেশাজাতীয় সিরাপ ও ২৬ হাজার ৩০০ পিস ট্যাবলেট উদ্ধার করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা