
তেল পাচার রোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আসা ভারতীয় ট্রাকে নজরদারী বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে আসা প্রতিটি ট্রাকের জ্বালানি তেল পরিমাপসহ বেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, ফিরতি পথে ভারতে যাওয়ার সময় খালি ট্রাকে যাতে, বাংলাদেশ থেকে অতিরিক্ত তেল নিয়ে যেতে না পারে, সেই লক্ষেই ভারতীয় পন্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের সময় তার জ্বালানি তেলের পরিমাণ পরীক্ষা করা হচ্ছে। আবার পণ্য খালাসের পর ভারতে ফেরার পথে তেলের সেই পরিমাণ মিলিয়ে দেখা হচ্ছে। এতে করে তেল প্রচারের সুযোগ বন্ধ হবে।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় তেলসহ সবধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি করে যাচ্ছে বিজিবি সদস্যরা।