October 28, 2026, 6:20 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে স্ত্রী মোসা. নাসিমা বেগমকে হত্যা করে লাশ টয়লেটে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী মিজানুর রহমান ভেজুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১০ মার্চ দিবাগত রাতে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে।

বিক্ষুব্ধ জনতা মিজানুর রহমানকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। প্রতিবেশী সোহবুল হক জানান, বুধবার (১১ মার্চ) অতি সকালে প্রতিবেশী মোসা. মনোয়ারা বেগম মিজানুর রহমানের বাড়ির ছাদে ডাল শুকানোর জন্য গেলে বাড়ির সব ঘরের দরজা বন্ধ ও বাড়ির উঠানে রক্ত দেখে চেঁচামেচি করলে ঘটনাটি জানাজানি হয় এবং বাড়ির পাশে একটি টয়লেটে লাশ দেখতে পায়।

এ সময় এলাকাবাসী মিজানুর রহমানকে পাশবর্তী হাঙ্গামী গ্রাম থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে শয়ন ঘরে রক্তের দাগ,পড়ে থাকা এলোপাতাড়ি কাপড় ও বিছানা, কোদলের একটি ভাঙ্গা ব্যাট ও ক্রিকেট খেলার একটি স্ট্যাম্ব। ঘর থেকে লাশ টেনে হেচড়ে নিয়ে যাওয়ার ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন করিব জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত নাসিমা বেগমের স্বামীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা