May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা-বরিশাল-রাজশাহীকে আওয়ামীলীগ বিদেশের মতো করে ফেলেছে : রুমিন ফারহানা

ডেস্ক নিউজ :-

খুলনা, বরিশাল ও রাজশাহী শহরের উন্নয়ন নিয়ে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আলোচনায় রুমিন ফারহানা জানান, তিনি একাধিকবার খুলনা, বরিশাল ও রাজশাহী সফর করেছেন এবং সেখানে গিয়ে উন্নয়নের দৃশ্য তার নজরে এসেছে। তার ভাষায়, শহরগুলোকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যা অনেকটা বিদেশি নগরীর মতো মনে হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, নিজ এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা দেখলে তার কষ্ট লাগে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার একটি সংসদীয় আসন থেকে সরাসরি নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন।
এর আগে, গত ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে দল থেকে বহিষ্কার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা