May 24, 2026, 6:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতায় গেলে বগুড়ায় বিশ্ববিদ্যালয়সহ দ্বিতীয় যমুনা সেতু: জামায়াত আমির

বগুড়া প্রতিনিধি :-

সরকার গঠনের সুযোগ পেলে বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যুমনা সেতু নির্মাণেরও ঘোষনা দেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার আয়োজনে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

আমিরে জামায়াত বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আকাঙ্খা ছিলো একটি সুখি, সমৃদ্ধ, দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। সরকার গঠনের সুযোগ পেলে সেই আকাঙ্খাগুলো বাস্তবায়ন করা হবে।

আমরা বিভক্ত নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, যারা অতীতে জাতিকে ১০ টাকা কেজি চাল খাওয়ানোর লোভ দেখিয়ে ধোকা দিয়েছিলো তাদের পরিনতি সবাই দেখেছে। এখনও যারা নানাভাবে জনগণকে ধোকা দিতে চান তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। জামায়াত ক্ষমতায় গেলে টাকা চুরিসহ যারা পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে বের করে আনবে।

তিনি বলেন, জামায়াতের লোকেরা অতীতে কখনও চাঁদাবাজী করেনি, বর্তমানে করেনা এবং ভবিষ্যতেও করবেনা। আমাদের পরিষ্কার ঘোষণা হলো- আমরা চাঁদাবাজি করবোনা, কাউকে করতেও দেবো না।

এসময় নারীদের নিরাপত্তা, সম্মান নিশ্চিতসহ দেশ গড়ার কাজে অংশগ্রহণের নিশ্চয়তার ঘোষণাও দেন আমিরে জামায়াত।

পাশাপাশি যুবকদের উদ্দেশে তিনি বলেন, আমরা দেশের যুবকদের বেকার অবস্থায় দেখতে চাই না। আমরা বেকারদের ভাতা দিয়ে অসম্মানিত করতে চাই না। আমরা যুবকদের হাতকে কারিগরের হাতে পরিনত করতে চাই। সব যুবক-যুবতীর হাতে কাজ তুলে দিতে চাই। যদিও গত ২০ জানুয়ারি জামায়াতের পলিসি সামিটে তিনি পাঁচ লাখ স্নাতক (গ্রাজুয়েট) বেকারকে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা করেছিলেন।

তিনি ন্যায়, ইনসাফের মানবিক বাংলাদেশ গড়তে সর্বস্তরের মানুষকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানান। পরে তিনি বগুড়া জেলার সাতটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বক্তব্য রাখেন বগুড়ার সাতটি আসনের সংসদ সদস্য প্রার্থীসহ অন্যরা।

জনসভা শেষে ডা: শফিকুর রহমান শেরপুরে বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দবিবুর রহমানের পথসভায় অংশগ্রহন করেন।

এর আগে সকালে গাইবান্ধা থেকে বগুড়ায় এসে মোকামতলা মহিলা কলেজ মাঠে বগুড়া-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামনের পথসভায় বক্তব্য দেন। কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ এসব পথসভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা