May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান

ডেস্ক নিউজ :-

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিজস্ব শক্তিতেই সরকার গঠনের মতো আসন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের যে প্রস্তাব বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে ঐক্য সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?”
তিনি আরও বলেন, “আমি জানি না তারা কত আসনে জিতবে। যদি তারা বিরোধী দলে থাকে, তাহলে আমি তাদের একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চাই।”

তারেক রহমানের সহযোগীরা জানিয়েছেন, এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে বলে তারা মনে করছেন। সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৯২টিতে নিজস্ব প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলো জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারেক রহমান নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করে বলেন, “আমাদের আত্মবিশ্বাস আছে-সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হব।”

দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচন-পরবর্তী সময়ে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। ২০২৪ সালে শেখ হাসিনার পতন আন্দোলনের সময় তৈরি পোশাক খাতসহ অর্থনীতির বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে-এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাইকে নিয়ে সরকার গঠনের আগ্রহের কথা জানিয়েছে দলটি।

ভারত-চীন সম্পর্ক প্রসঙ্গে অবস্থান
নির্বাচনে জয়ী হলে বিএনপি সরকার ভারত থেকে চীনের দিকে ঝুঁকবে কি না-রয়টার্সের এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “আমরা সরকারে এলে তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে, দেশে বিনিয়োগ আনতে হবে। যাতে মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে।”

তিনি বলেন, “বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে-যে প্রস্তাব দেশের জন্য উপযোগী হবে, সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হবে। নির্দিষ্ট কোনো দেশের দিকে ঝুঁকে নয়।”

শেখ হাসিনার পরিবারের সদস্যরা রাজনীতিতে ফেরার সুযোগ পাবেন কি না- এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “জনগণ যদি কাউকে মেনে নেয় এবং স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার সুযোগ আছে।”

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারে তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা