October 27, 2026, 8:55 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

bunda138 @ stars7777 চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে নারীসহ ৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

bunda138 @ stars7777 চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে নারীসহ ৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার সকালে ঠেলে পাঠানোর পর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিভীষণ সীমান্ত ফাঁড়ির সদস্যরা।

আজ দুপুরে পাঁচজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার জামিলডারা গ্রামের কামরুল লস্কর (৪৬), তাঁর স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২), মেয়ে ফিরোজা (১৬) এবং বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কাটাদর গ্রামের হায়দার সরদার (২৩)।

বিজিবি অধিনায়ক বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাঁদের পরিচয়পত্র যাচাই-বাছাই করে এ তথ্য নিশ্চিত হয়েছে বিজিবি। ভারতে তাঁরা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন। আটকের পর তাঁদের গোমস্তাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, আটক ব্যক্তিদের তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা