May 24, 2026, 8:28 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে বগুড়ায় স্বর্ণের দুল নিতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

বগুড়া প্রতিনিধি :-

বগুড়ার দুপচাঁচিয়ায় আনেছা বিবি (৭০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত আনেছা বিবি উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামের মৃত তছির উদ্দিন প্রামানিকের স্ত্রী।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আনেছা বিবি দীর্ঘদিন ধরে বাড়িতে একাকী বসবাস করতেন। ঘটনারদিন দুপুর সাড়ে ৩টার দিকে দুষ্কৃতিকারীরা তার ঘরে প্রবেশ করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে কানের সোনার দুল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের কানে ও নাকে রক্তের দাগ ছিল। নিহত আনেছা বিবির একমাত্র ছেলে আমজাদ হোসেন বিজিবিতে কর্মরত বলে জানা গেছে। একই গ্রামের মিজানুর রহমান নিয়মিতভাবে আনেছা বিবির খোঁজখবর রাখাসহ প্রয়োজনীয় বাজার-হাট করে দিতেন।

পুলিশ আরও জানায়, ঘটনার দিন বিকালে মিজানুর আনেছা বিবির খোঁজ নিতে বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকেন। তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দিকে এগোতেই দেখেন দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকে দেখেন আনেছা বিবি গলায় গামছা পেঁচানো অবস্থায় পড়ে রয়েছেন। এ সময় তিনি প্রতিবেশীদেরকে জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা