May 24, 2026, 7:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় ছয়টি আসনে ৩২ প্রার্থীর প্রতীক বরাদ্দ

নওগাঁ প্রতিনিধি :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন।

নওগাঁয় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন ২৭ জন। এছাড়া স্বতন্ত্র পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় প্রার্থীদের নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়। প্রতিদ্বন্দ্বতীকারিরা সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের দাবি জানান।

নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন। বর্তমানে নির্বাচনি মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন।’

এছাড়া তিনি আরও জানান, প্রত্যেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নির্বাচনি মাঠে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা