October 27, 2026, 3:39 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

সাড়ে তিন মাস পর দেশে ফিরলেন অপূর্ব

বিনোদন ডেস্ক :-

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রায় সাড়ে তিন মাস পর দেশে ফিরলেন অভিনেতা।

জানা গেছে, স্ত্রী ও নবজাতক কন্যার সঙ্গে সময় কাটানোর পরই তার এই ফেরা। এর আগে, গত বছরের ২ অক্টোবর স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা অন্তঃসত্ত্বা হওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অভিনেতা।

গত ১২ ডিসেম্বর অপূর্ব ও শাম্মার ঘরে জন্ম নেয় একটি কন্যাসন্তান। আদরের সেই কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটিয়েই এবার দেশে ফিরলেন জনপ্রিয় এই অভিনেতা।

দেশে ফিরে আপাতত কিছুদিন বিশ্রামে থাকার পরিকল্পনা রয়েছে অপূর্বর। এরপর আবারও ফিরবেন তার চেনা কর্মজগতে—লাইট, ক্যামেরা ও অ্যাকশনের সামনে।

জানা গেছে, একটি নাটকের একদিনের প্যাচওয়ার্ক দিয়েই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। এরপর অপূর্ব অংশ নেবেন দুটি ওয়েব সিরিজে—শিহাব শাহীন পরিচালিত ‘গোলাম মামুন ২’ এবং সালেহ সোবহান অনীমের ‘হেডলাইন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা