May 24, 2026, 5:08 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক :-

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের গল্প পর্দায় তুলে ধরতে চলেছেন হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তার বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গত বছরের নভেম্বরে মাইকেলের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার মুক্তির পর ভিউয়ের রেকর্ড গড়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার; যা বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।

ট্রেলারে দেখা যায়, শূন্য থেকে বিশ্বজয়ের পথে মাইকেল জ্যাকসনের উত্থানের গল্প-সংগীত, নাচ আর তারকাখ্যাতির এক বর্ণিল যাত্রা। ট্রেলারের শুরুতেই শোনা যায় অনুপ্রেরণামূলক কণ্ঠে বলা কিছু কথাÑ ‘তুমি আত্মবিশ্বাসী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি সর্বকালের সেরা।’

এরপর ধাপে ধাপে ফুটে ওঠে এক সাধারণ পরিবারের ছেলের কিংবদন্তিতে পরিণত হওয়ার কাহিনি। পরিচিত গানের সুরের সঙ্গে দ্রুত কাটে বদলে বদলে দৃশ্য-মঞ্চ, আলো, দর্শকের উন্মাদনা আর তারকাখ্যাতির ঝলক। এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। ট্রেলারে তাকে দেখা যায় গান গাইতে, নাচতে এবং ধীরে ধীরে বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকায় পরিণত হতে। চেহারা, ভঙ্গি আর নাচের স্টাইলÑ সব মিলিয়ে জাফারকে দেখে অনেকেরই মনে হবে, যেন পর্দায় আবার ফিরে এসেছেন তরুণ মাইকেল জ্যাকসন।

চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রও তুলে ধরা হয়েছে। তার বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো। মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে দেখা যাবে নিয়া লংকে। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা