May 24, 2026, 5:07 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী-৩ আসনে বিএনপির মিলনের পক্ষে মনোনয়ন উত্তোলন

স্টাফ রিপোর্টার :-
রাজশাহী-৩ আসনে বিএনপির মিলনের পক্ষে মনোনয়ন উত্তোলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও দলীয় কার্যক্রম নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায়।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম সাংবাদিকদের বলেন, “আজ আমরা অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। নির্বাচনকে ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ সবাই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে।” তিনি আরও বলেন, “আমরা আশা করছি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হবে।”

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের ম্যানডেট বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি ২০২২ সালেই এই ম্যানডেট জাতির সামনে উপস্থাপন করেছেন।” তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।”

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের বিপরীতে মোট নয়জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে চারজন বিএনপির দলীয় প্রার্থী, একজন জামায়াতে ইসলামীর প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, রাজশাহী অঞ্চলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর তৎপরতা দিন দিন বাড়ছে। মনোনয়ন উত্তোলনের মধ্য দিয়ে প্রার্থীরা এখন নির্বাচনী মাঠ গোছানোর প্রস্তুতি শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা