May 24, 2026, 7:58 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তির আগেই আইএমডিবির শীর্ষে শাহরুখ খানের ‘কিং’

বিনোদন ডেস্ক :-

দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, ঠিক তখনই সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল বলিউড বাদশাহ শাহরুখ খানের ছবি ‘কিং’। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় সিনেমাগুলোর মধ্যে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করা ছবির তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘কিং’। জনপ্রিয় আন্তর্জাতিক চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ আইএমডিবির প্রকাশিত বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় এক নম্বরে রয়েছে শাহরুখের এই ছবি।

আইএমডিবি জানিয়েছে, এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়েছে বিশ্বজুড়ে দর্শকদের প্রকৃত আগ্রহ, অনুসন্ধান ও পেজভিউ বিশ্লেষণ করে। প্রতি মাসে প্রায় ২৫ কোটির বেশি ব্যবহারকারীর সার্চ ও ভিজিটের তথ্য বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়। ফলে এটি শুধু ভারতের অভ্যন্তরীণ জনপ্রিয়তার চিত্র নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরছে।

আইএমডিবির তালিকায় মোট ২০টি সিনেমা জায়গা পেয়েছে, যা নির্মিত হয়েছে পাঁচটি ভিন্ন ভাষায়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে হিন্দি ভাষার ছবি, তালিকার অর্ধেক অর্থাৎ ১০টি সিনেমাই এই ভাষার। পাশাপাশি তেলেগু ভাষার পাঁচটি, তামিল ভাষার তিনটি এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে ছবি রয়েছে তালিকায়।

শীর্ষ পাঁচে ‘কিং’-এর পর দ্বিতীয় স্থানে আছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত ‘জন নায়ক’। চতুর্থ অবস্থানে রয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। আর পঞ্চম স্থানে আছে গীতু মোহনদাসের পরিচালনায় যশ অভিনীত আলোচিত ছবি ‘টক্সিক’।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত ‘কিং’ ছবির মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও বড় পর্দায় প্রধান চরিত্রে ফিরছেন শাহরুখ খান। দীর্ঘ বিরতির পর এই প্রত্যাবর্তন এবং মুক্তির আগেই আইএমডিবির বৈশ্বিক তালিকায় শীর্ষে উঠে আসা স্পষ্ট করে দিচ্ছে, ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা কতটা উঁচুতে পৌঁছেছে।

হিন্দি ছবির আধিপত্যের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর প্রতি দর্শকদের প্রবল আগ্রহ ২০২৬ সালের বক্স অফিসে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। সেই লড়াইয়ের কেন্দ্রে যে ‘কিং’ অন্যতম বড় নাম হয়ে উঠেছে, তা আইএমডিবির এই তালিকাই বলে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা