May 24, 2026, 6:39 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় তারেক রহমানের অভিনব ‘সবুজ’ প্রচারণা প্রশংসা কুড়াচ্ছে

বগুড়া প্রতিনিধি :-

বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় এবার দেখা মিলছে এক অভূতপূর্ব দৃশ্যের। সাধারণ কাগজের লিফলেটের বদলে ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ এক ধরনের ‘বনকাগজ’ বা সিড-পেপার। অভিনব এই উদ্যোগের মূল চমক হলো—লিফলেটটি মাটিতে ফেললে বা রোপণ করলে সেখান থেকে জন্ম নেবে টমেটো, মরিচ কিংবা নানা জাতের শাকসবজি।বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণাকে পরিবেশবান্ধব ও স্মরণীয় করে রাখতেই এই ‘স্মার্ট মুভ’ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাধারণত নির্বাচনের সময় হাজার হাজার টন কাগজের লিফলেট রাস্তাঘাটে পড়ে থাকে, যা পরিবেশ দূষণ বাড়ায়। কিন্তু তারেক রহমানের প্রচারণায় ব্যবহৃত এই লিফলেটগুলো তৈরি হয়েছে পুনঃপ্রক্রিয়াজাত কাগজ দিয়ে, যার ভেতরে মিশিয়ে দেওয়া হয়েছে সবজির উন্নত মানের বীজ। এটি পচনশীল এবং কোনো বর্জ্য তৈরি করে না।ভোটাররা প্রচারপত্রটি পড়ার পর মাটিতে পুঁতে দিলে কয়েকদিনের মধ্যেই চারা গজাবে। প্রচারণার পাশাপাশি প্রতিটি পরিবারকে সবজি চাষে উদ্বুদ্ধ করার এক কার্যকর মাধ্যম এটি।

বগুড়া সদরের ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা গেছে। স্থানীয় এক ভোটার বলেন, “আগে লিফলেট পেয়ে আমরা ফেলে দিতাম, কিন্তু এই লিফলেট যত্ন করে রেখে দিচ্ছি। ভোট তো দেবই, সাথে বাড়ির আঙিনায় সবজি গাছও হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচলিত পোস্টার-ব্যানারের রাজনীতির বাইরে গিয়ে প্রকৃতি ও মানুষের কথা ভাবা এই উদ্যোগটি আধুনিক রাজনীতির পরিচয় দেয়। তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় ফেরার আগে তার দলের পক্ষ থেকে এমন পরিবেশবান্ধব উপহার নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা