May 24, 2026, 7:58 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো প্রভাসের ‘দ্য রাজাসাব’

বিনোদন ডেস্ক :-

সুপারস্টার প্রভাসের ক্যারিয়ারে ‘বাহুবলী-২’-এর পর যেন আর সোনালি দিন ফিরছেই না। ‘সাহো’, ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’- একটির পর একটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তারকাখ্যাতির সেই রাজত্ব এখন প্রশ্নের মুখে। এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে পরিচালক মারুতির ওপর ভরসা রেখেছিলেন প্রভাস। তবে শেষ পর্যন্ত সেই আশাও পূরণ হলো না। গত শুক্রবার মুক্তি পেয়েছে হরর-কমেডি ঘরানার সিনেমা ‘দ্য রাজা সাব’। মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার রেকর্ড ওপেনিং দিলেও, মাত্র এক সপ্তাহের মাথায় বক্স অফিসে বড় ধস নেমেছে সিনেমাটির আয়ে। প্রথম দিনে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ঢোকার সময় ভক্তদের ভিড়ে প্রধান ফটক ভেঙে পড়ার ঘটনাও ঘটে। কিন্তু সাত দিনের ব্যবধানে সেই উন্মাদনা অনেকটাই উধাও। প্রথম সপ্তাহ শেষে বিশ্বজুড়ে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে মাত্র ১৯১ কোটি রুপি। অর্থাৎ, প্রথম দিনের ১০০ কোটির পরের ছয় দিনে যোগ হয়েছে মাত্র ৯১ কোটি রুপি। ভারতের বাজারে গত বৃহস্পতিবার সিনেমাটির নেট আয় ছিল মাত্র ৫ দশমিক ৬৫ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত ‘দ্য রাজা সাব’র মোট নেট সংগ্রহ ১৩০ দশমিক ৪০ কোটি রুপি। তুলনা করলে দেখা যায়, প্রভাসের আগের ব্যর্থ সিনেমাগুলোর চেয়েও পিছিয়ে রয়েছে সিনেমাটি। পরিসংখ্যান অনুযায়ী, ‘আদিপুরুষ’ ও ‘সাহো’ প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপির বেশি আয় করেছিল। সেখানে ‘দ্য রাজা সাব’ পিছিয়ে রয়েছে প্রায় ১১০ কোটি রুপি। প্রভাসের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও বোমান ইরানির মতো তারকারা। এত বড় তারকাবহুল কাস্ট থাকা সত্ত্বেও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারায় সিনেমাটি এখন ব্যর্থতার তালিকায় নাম লেখাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা