May 24, 2026, 7:08 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফিরে দেখি সালমান শাহ’

বিনোদন ডেস্ক :-

বাংলা সিনেমার ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তিন দশক আগে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। অথচ এখনও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বছরজুড়ে কোনো না কোনো প্রেক্ষাগৃহে তার অভিনীত সিনেমা প্রদর্শিত হয়। এবার তাকে নিয়ে গোটা সপ্তাহের বিশেষ আয়োজন করেছে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাজ।

‘ফিরে দেখি সালমান শাহ’ শীর্ষক এই সপ্তাহে তারা তিনটি সিনেমা দেখাচ্ছে। এগুলো হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্য নেই’। প্রতিদিন প্রতিটি সিনেমার দুটি করে শো চলছে। গেল শুক্রবার থেকে শুরু হয়ে এই আয়োজন আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত চলবে।

অন্তরে অন্তরে

১৯৯৪ সালের ১০ জুন মুক্তি পায় এই সিনেমাটি। এটি পরিচালনা করছেন শিবলি সাদিক। কাহিনি লিখেছেন ফেরদৌস ও চিত্রনাট্য লিখেছেন শিবলি সাদিক। আশা প্রডাকশনস লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মেহবুব হোসেন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সালমান শাহ ও মৌসুমী। এটি দুই তারকার দ্বিতীয় সিনেমা এটি। এতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজিব প্রমুখ।

স্বপ্নের পৃথিবী

রোমান্টিক গল্পের সিনেমাটি ১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পায়। এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন বাদল খন্দকার। কাহিনি ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী এবং হেনরি আমিন। এতে সালমান শাহ’র নায়িকা শাবনূর। আরও অভিনয় করেছেন ববিতা, রাজীব, রাইসুল ইসলাম আসাদ, দিলদার, অমল বোস।

সত্যের মৃত্যু নেই

সিনেমাটি ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। এতে সালমান শাহের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন শাহনাজ। এটিই একে অন্যের বিপরীতে দুজনের একমাত্র সিনেমা। এছাড়াও এতে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, রাইসুল ইসলাম আসাদ, রাজীব ও ডন।

আয়োজনটি নিয়ে এক ভিডিওবার্তায় লায়ন সিনেমাজ কর্তৃপক্ষ জানায়, ‘কিছু নায়ক সিনেমায় আসেন আর কিছু নায়ক বদলে দেন পুরো চিত্রজগৎটাই। সালমান শাহ তেমনই এক তারকা। তার নাম পুরো একটি প্রজন্মের অনুভূতি হয়ে উঠেছিল। যার বিদায় আজও কাঁদায় লাখ লাখ সিনেমাপ্রেমীকে। লায়ন সিনেমাজে আবারও তার ছবি দেখার সুযোগ এলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা