May 24, 2026, 6:58 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুরুষ দরকার শুধু বিছানায়’, আদৌ এমন কিছু বলেছেন টাবু?

বিনোদন ডেস্ক :-

‘ম্যায় হু না’, ‘হায়দার’, ‘চিনি কম’, ‘চাঁদনি বার’ কিংবা ‘আন্ধাধুন’ সিনেমার কথা মনে আছে নিশ্চয়? তাহলেই মনে পড়বে টাবুর কথা। পর্দায় বলিউডের এই অভিনেত্রীর উপস্থিতি মানেই ‘চিনি কম, ঝাঁঝ বেশি’! উল্টো দিকে যত বড় অভিনেতাই হোন না কেন, ব্যক্তিত্ব-আবেদনে লাইমলাইট কাড়তে তার জুড়ি মেলা ভার।

বয়স যে সংখ্যামাত্র, একথা অক্ষরে অক্ষরে তার ক্ষেত্রে প্রযোজ্য। পঞ্চাশ পেরিয়েও বর্তমান প্রজন্মের যে কোনও নায়িকাকে দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন টাবু।
যে নায়িকার ব্যক্তিত্ব, সৌন্দর্যে একসময়ে কুপোকাত হতেন বড় বড় প্রযোজক-পরিচালকরা, সেই টাবুই নাকি আড়াই দশকের ক্যারিয়ারে কোনও মনের মানুষের পেলেন না?

তবে মনের মতো প্রেমিক না পেলেও কিন্তু টাবুর কোনও আক্ষেপ নেই। সম্প্রতি অভিনেত্রীর এক মন্তব্য ভাইরাল হয়েছে। টাবু নাকি বলেছেন, “আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিচ্ছু না। আমি একা থাকতেই ভালোবাসি।
বিয়ে করতে চাই না। এই সিঙ্গেল লাইফই চুটিয়ে উপভোগ করছি।”

এমন মন্তব্য ভাইরাল হওয়ার পরই প্রশ্নের মুখে পড়তে হয়েছে নায়িকাকে। যৌন চাহিদা নিয়ে এমন খোলামেলা মন্তব্য? টাবুর নামে একেবারে নেতিবাচক মন্তব্যে ভরে গেছে।
এবার প্রশ্ন, অভিনেত্রী কি আদৌ সে কথা বলতে চেয়েছিলেন নাকি নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়ে নেটভুবনে অপভ্রংশের শিকার হয়েছেন টাবু?

কয়েকদিন ধরেই এমন সংশয় তৈরি হয়েছে সামাজিকমাধ্যমে। বলিউড মাধ্যম সূত্রে খবর, যে সাক্ষাৎকারের মন্তব্য ভাইরাল হয়েছে, সেখানে আদৌ তেমন কিছু বলেননি টাবু।

এই অভিনেত্রী শুধু বলেছিলেন, তিনি চুটিয়ে সিঙ্গেল লাইফ উপভোগ করছেন। তাই জীবনে কোনও পুরুষের দরকার আপাতত নেই তার। আর মন্তব্যই ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে তিল থেকে তাল হয়ে নেটপাড়়ায় বিতর্কের স্ফুলিঙ্গ জ্বালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা