October 27, 2026, 6:43 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

নেহা কক্কর বললেন ‘আমাকে বাঁচতে দিন’

বিনোদন ডেস্ক :-

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্করকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। সোমবার ইনস্টাগ্রামে একের পর এক রহস্যময় স্টোরি শেয়ার করে আচমকাই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সেই পোস্টগুলোতে ইঙ্গিত পাওয়া যায়—ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে আপাতত সরে যেতে চান নেহা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা লেখেন, তিনি দায়িত্ব, সম্পর্ক ও কাজ—সবকিছু থেকেই বিরতি নিতে চান।

এমনকি ভবিষ্যতে আদৌ তিনি ফিরবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন।
যদিও পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই স্টোরিগুলো মুছে ফেলেন এই গায়িকা, যা ভক্তদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়।

প্রথম স্টোরিতে নেহা কক্কর লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ—এই মুহূর্তে যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না।

ধন্যবাদ।”
নেহা কক্করের পোস্ট। ছবি: এনডিটিভি

এরপর আরেকটি স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে আবেগঘন অনুরোধ জানান তিনি। সেখানে নেহা লেখেন, “আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়।

দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয়, প্লিজ। শান্তির জন্য এটুকুই চাই।”
কেন এমন আবেগঘন পোস্ট করলেন নেহা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। তবে অনেকের ধারণা, সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন গান ‘ক্যান্ডি শপ’ ঘিরে হওয়া তীব্র অনলাইন ট্রোলিং থেকেই এই মানসিক চাপের সৃষ্টি হতে পারে।

গত ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ক্যান্ডি শপ’-এ নেহার সঙ্গে ছিলেন তার ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই গানটিকে ‘ক্রিঞ্জ’, ‘অশ্লীল’ এবং কে-পপ স্টাইল নকল করার ব্যর্থ চেষ্টা বলে কটাক্ষ করেন।

এর আগেও বিতর্কে জড়িয়েছেন নেহা। ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে দেরিতে পৌঁছে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন তিনি। দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়লে পরিস্থিতি সামলাতে না পেরে পরে আয়োজকদের দায়ী করেন নেহা।

নেহার সাম্প্রতিক পোস্ট ঘিরে এখন প্রশ্ন একটাই—এটি কি সাময়িক বিরতি, নাকি সত্যিই গানকে ‘বিদায়’ বলার ইঙ্গিত? সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা