October 27, 2026, 4:51 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

‘ডন ৩’-এ কি ফিরছেন শাহরুখ

বিনোদন ডেস্ক :-

বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-এর কাস্টিং ঘিরে জল্পনা যেন থামছেই না। প্রথম দুই কিস্তিতে শাহরুখ খান অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে হঠাৎ করেই নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে বিতর্ক শুরু হয়।

মাসখানেক আগে সেই বিতর্কে নতুন মোড় আসে, যখন জানা যায়-রণবীর সিং আর ‘ডন ৩’-এর অংশ নন। এমন পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে, ‘ডন ৩’-এ আবারও ফিরতে যাচ্ছেন শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ‘ডন ৩’-এ ফিরতে রাজি হতে পারেন। তবে একটি বিশেষ শর্তে। বলা হচ্ছে, তিনি চান এই সিনেমার পরিচালনার দায়িত্ব নেবেন ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি।

তার বিশ্বাস, অ্যাটলির পরিচালনায় সিনেমাটির ভিজ্যুয়াল স্কেল এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আকর্ষণ অনেকটাই বেড়ে যাবে। সেই কারণেই এই শর্তে তিনি সিনেমাটিতে ফেরার বিষয়ে ইতিবাচক হতে পারেন বলে সূত্রের খবর।

‘ডন’ ও ‘ডন ২’-এ শাহরুখের অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। পরে ‘ডন ৩’-এ রণবীরকে নিয়ে নতুন পরিকল্পনা করা হলেও শিডিউলের জটিলতা, সৃজনশীল মতপার্থক্য ও অন্যান্য সমস্যার কারণে সেই কাস্টিং চূড়ান্ত রূপ পায়নি। রণবীরের সরে যাওয়া এবং শাহরুখের সম্ভাব্য প্রত্যাবর্তন এই ‘ডন ৩’-কে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। তবে এখন পর্যন্ত প্রযোজক বা নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ফলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হলেও যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে ‘ডন’ সিরিজের পুরনো জাদু নতুন রূপে আবারও বড় পর্দায় ফিরে আসতে পারে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

এদিকে, শাহরুখের আগামী সিনেমা ‘কিং’ ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। তার জন্মদিনেই সিনেমার নাম ঘোষণা করেছিল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’র পরিচালকও ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা