May 24, 2026, 6:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের থেকে সাড়ে ১৪ লাখ টাকা আদায়

ডেস্ক নিউজ :-

একদিনে ১৬৩ টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৭৪৫ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ মোট ১৪ লাখ ৮০৫ টাকা ভাড়া আদায় করেছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, গতকাল শনিবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০১ জন টিটি ৮০টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৬৩৩ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪২৫ টাকা। রেলওয়ে পূর্বাঞ্চল সব মিলিয়ে ৬ লাখ ৫৬ হাজার ৩৩৫ টাকা আদায় করেছে।

এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৩ জন টিটি ৮৩ টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ৪ হাজার ১১২ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২২৫ টাকা। রেলওয়ে পশ্চিমাঞ্চল সব মিলিয়ে ৭ লাখ ৪৪ হাজার ৪৭০ টাকা আদায় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা