October 27, 2026, 4:50 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

‘জুটোপিয়া ২’ এখন হলিউডের সেরা অ্যানিমেশন সিনেমা

বিনোদন ডেস্ক :-
‘জুটোপিয়া ২’ সিনেমায় জুডি হপস ও তার সঙ্গীরা।

কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’। গত ২৬ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র আট সপ্তাহে বিশ্বব্যাপী আয় করেছে ১ দশমিক ৭০৬ বিলিয়ন ডলার।

জুটোপিয়া ২-এর এই সাফল্যে ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান অ্যালান বার্গম্যান এক বিবৃতিতে বলেন, ‘এই সাফল্যের কৃতিত্ব দর্শকদের। পরিচালক জ্যারেড বুশ, বায়রন হাওয়ার্ড এবং প্রযোজক ইয়ভেট মেরিনো এবং ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা, যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই অসাধারণ সিনেমাটি তৈরি করা সম্ভব হয়েছে।’

জুটোপিয়া ২ হলিউডে রেকর্ড গড়লেও অ্যানিমেশনের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ডটি এখনো ধরে রেখেছে চীন। গত বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া চীনের ‘নে ঝা ২’ বক্স অফিসে ২ দশমিক ২১৫ বিলিয়ন ডলার ব্যবসা করেছে। হলিউডের অ্যানিমেশন স্টুডিওগুলো সহসা এ রেকর্ড টপকাতে পারবে না বলেই মনে করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

জুটোপিয়ার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছে জুটোপিয়া নামের এক অদ্ভুত রাজ্যের গল্প। জুটোপিয়া জীবজন্তুদের শহর। সব প্রাণী একসঙ্গে বসবাস করে। জুডি হপস নামের এক খরগোশের ইচ্ছা পুলিশ কর্মকর্তা হওয়ার। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে প্রথম খরগোশ হিসেবে পুলিশ বিভাগে চাকরি পায় জুডি। কিন্তু চাকরির কিছুদিন না যেতেই শহরে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা। জুডিও দমার পাত্র নয়। কোমর বেঁধে লেগে পড়ে রহস্য উদ্ঘাটনে।

জুটোপিয়ার দ্বিতীয় পর্বের গল্পে নতুন রহস্য উন্মোচনে নেমেছে জুডি হপস। এক রহস্যময় সরীসৃপ প্রাণীর আগমনে পুরো শহরে বিশৃঙ্খলা দেখা দেয়। সতর্ক হয় পুলিশ প্রশাসন। সেই সরীসৃপের পিছু ধাওয়া করার দায়িত্ব পায় জুডি হপস। এ পর্বেও তার সঙ্গী সেই ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড।

হলিউডের সর্বোচ্চ ব্যবসাসফল ৫ অ্যানিমেশন সিনেমা

১ জুটোপিয়া ২ (২০২৫)

১.৭০৬ বিলিয়ন ডলার

২ ইনসাইড আউট ২ (২০২৪)

১.৬৯৮ বিলিয়ন ডলার

৩ দ্য লায়ন কিং (২০১৯)

১.৬৫৬ বিলিয়ন ডলার

৪ ফ্রোজেন ২ (২০১৯)

১.৪৫৩ বিলিয়ন ডলার

৫ দ্য সুপার মারিও ব্রস. মুভি (২০২৩)

১.৩৬১ বিলিয়ন ডলার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা