May 25, 2026, 1:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে মানবিক রাজনীতি: রাজশাহীতে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম–এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান ও আনারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হাসান ও মুজিবুল হক মিলন।

এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিপলু, যুবদল নেতা জাকিরুল ইসলাম সজীব, যুবদলের মহানগর সহ-দপ্তর সম্পাদক আখতারুল হাসান অপুসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মানবিক রাজনীতি ও সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি অব্যাহত রেখেছে। শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা