May 24, 2026, 7:09 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

‘জয়ার একটা অদ্ভুত দিক আছে’

বিনোদন ডেস্ক :-

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতের সিনেমায় কাজ করে যাচ্ছেন নিয়মিত। শুধু অভিনয়ই নয়, ওপার বাংলার স্টেজ শোতে জয়ার উপস্থিতি সবার নজর কাড়ছে। এবার এই অভিনেত্রীকে ঘিরে মজার এক অভিজ্ঞতার কথা শোনালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আড্ডার ছলে প্রসেনজিৎ বলেন, ‘জয়ার একটা অদ্ভুত দিক আছে। ও কোনো দিনই মোটা হবে না’- এই কথা বলতে গিয়েই তার মুখে ফুটে ওঠে বিস্ময় আর মুগ্ধতার হাসি।

জয়া যে ভীষণ খাবারপ্রেমী, সেটা খুব কাছ থেকে দেখেছেন প্রসেনজিৎ।

প্রসেনজিতের ভাষ্য, ‘জয়া রসগোল্লা ভীষণ ভালোবাসে। সুযোগ পেলেই খায়। অথচ আশ্চর্যের বিষয় হলো- এত কিছু খেয়েও তার শরীরে এক ফোঁটা ফ্যাটও জমে না। প্রকৃতি যেন তাকে আলাদা করে গড়ে তুলেছে!’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতা আরও বলেন, ‘আমি তো একদিন ওকে বলেই ফেললাম- তুই তো আসন করিস না, এক্সারসাইজ করিস না!’

জবাবে জয়ার উত্তর ছিল, ‘আমার কিছু হয় না।’ এই সরল অথচ আত্মবিশ্বাসী জবাব শুনে আরো অবাক হয়ে যান প্রসেনজিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা