October 27, 2026, 4:51 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

কখনো ‘ঢাকায় না আসাদের’ খোঁজ চাইলেন ফারিণ

বিনোদন ডেস্ক :-

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মাঝেমধ্যে গান গেয়েও ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি তার। এবার এক পোস্টে কখনো ‘ঢাকায় না আসাদের’ খোঁজ চাইলেন অভিনেত্রী।

সম্প্রতি ফারিণ ফেসবুকে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছে করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও ঢাকা আসেননি? আর না এলে আপনি কোন জেলায় বাস করেন?

অভিনেত্রীর পোস্টটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়, ওঠে মন্তব্যের ঝড়। অনেক অনুসারী নিজ নিজ জেলার নাম জানিয়ে দিচ্ছেন উত্তর।

তবে হঠাৎ অভিনেত্রীর এমন প্রশ্ন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারও কারও মতে, নতুন কোনো কাজের প্রচারণার অংশ হতে পারে এটি। তবে বিষয়টি নিয়ে কিছুই খোলাসা করেননি ফারিণ।

উল্লেখ্য, এবার বড় পর্দায় চমক নিয়ে হাজির হতে চলেছেন ফারিণ। আগামী ঈদুল ফিতরে মুক্তির পাওয়ার পেতে পারে তার অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। এতে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ‘ঢালিউড কিং’ শাকিব খানকে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা