May 24, 2026, 7:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এক ট্যুরে বিশ্বের ৩৪ শহরে ৭৯টি কনসার্ট করবে বিটিএস

বিনোদন ডেস্ক :-

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস তিন বছরের বিরতির পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরে ফিরছে। দলটি জানিয়েছে, এটি হবে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুর।

কোরিয়া টাইমসের খবরে বলা হয়েছে, এই ট্যুর চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়ে আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে। বিটিএস ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট আয়োজন করবে।

বুধবার মধ্যরাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার প্রকাশ করা হয়, যেখানে বিভিন্ন দেশের কনসার্টের সূচিও তুলে ধরা হয়েছে। ট্যুর শুরু হবে দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্টেডিয়ামে ৯, ১০ ও ১২ এপ্রিল তিন দিনের কনসার্ট দিয়ে।

ট্যুরের সময় বিটিএস উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কনসার্ট করবে। আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন জানিয়েছে, এটি কোনো কে-পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক কনসার্টের রেকর্ড।

বিটিএস প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে কনসার্ট করবে। এছাড়া আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়াতেও শো আয়োজনের পরিকল্পনা রয়েছে। দলের ১৩ বছরের পথচলা উদযাপন হিসেবে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে ১২ ও ১৩ জুন কনসার্ট হবে।

আগামী বছর জাপান ও মধ্যপ্রাচ্যে আরও কিছু কনসার্টের তারিখ ঘোষণা করা হবে। বিটিএসের শেষ ট্যুর হয়েছিল ২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর দলের সদস্যরা দেশীয় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এবং একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন।

এই বিরতির পর দলটি আবার কনসার্ট মঞ্চে ফিরছে। পাশাপাশি, প্রায় ৩ বছর ৯ মাস পর নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে। আগের অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ হয়েছিল ২০২২ সালের জুনে। নতুন অ্যালবাম প্রকাশ হবে আগামী ২০ মার্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা