October 27, 2026, 2:56 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু, ববিতা ও ওয়ারফেজ

বিনোদন ডেস্ক :-

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। ঘোষিত তালিকায় মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড স্থান পেয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এবারের তালিকায় বিনোদন অঙ্গনে বিশেষভাবে আলোচনায় রয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ও ব্যান্ডদল ‘ওয়ারফেজ’।

সিনেমায় দীর্ঘ ও ধারাবাহিক অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। অন্যদিকে, বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু। আর ব্যান্ড সংগীতের জন্য ওয়ারফেজ দলকে পুরস্কারের জন্য চূড়ান্ত করা হয়েছে। বলা যায়, ওয়ারফেজের হাত ধরেই বাংলায় হেভিমেটাল জেগে ওঠে। ইংরেজি থেকে তরুণরা তখন বাংলা হেভিমেটালের দিকে মুখ ফেরায়।

এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে একুশে পদকের জন্য মনোনীতরা হলেন-

অধ্যাপক আব্দুস সাত্তার (শিক্ষা)

মেরিনা তাবাসসুম (স্থাপত্য ও গবেষণা)

ইসলাম উদ্দিন পালাকার (লোকসংস্কৃতি)

শফিক রেহমান (সাংবাদিকতা)

অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার (ভাষা ও সাহিত্য)

তেজস হালদার জস (ভাস্কর্য)

অর্থী আহমেদ (সংস্কৃতি ও সৃজনশীলতা)

বলা দরকার, একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং চার লাখ টাকার চেক প্রদান করা হবে।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন। একুশে পদক বাংলাদেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা